যশোরে ভোটকেন্দ্রে হামলা ওগুলিবর্ষণ মামলা,মহিলালীগ নেত্রী কারাগারে

যশোর জেলা প্রতিনিধি। 

প্রকাশ: ১৯:১৮, ১২ নভেম্বর ২০২৬

যশোরে ভোটকেন্দ্রে হামলা ওগুলিবর্ষণ মামলা,মহিলালীগ নেত্রী কারাগারে

যশোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের চাঞ্চল্যকর মামলায় জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের ঘোপ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ​আটক নাসিমা সুলতানা মহুয়া যশোর শহরের পালবাড়ী গাজীরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলীর মেয়ে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সশস্ত্র হামলা চালানো হয় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বোমা ও জিআই পাইপ নিয়ে একটি চক্র ভোটকেন্দ্রে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া হামলায় ইটপাটকেল নিক্ষেপ ও মারধরে বেশ কয়েকজন আহত হন।

​পুলিশ জানিয়েছে, ওই ঘটনার দীর্ঘ তদন্ত ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নাসিমা সুলতানা মহুয়ার সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আজ সকালে ঘোপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন