ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ভারতীয় জিরা উদ্ধার, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫:৪২, ১৪ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ভারতীয় জিরা উদ্ধার, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৭ হাজার ৮০০ কেজি জিরাভর্তি একটি ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় আন্তঃজেলা চক্রের দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৫০ মিনিটে সদর মডেল থানাধীন গজারিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গজারিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রাকটির ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে চোরাচালানে ব্যবহৃত ট্রাক ও জিরা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ শাহনূর আলম (পিতা: মোহাম্মদ আলী, সাং, হেমু হাউদপাড়া, থানা,জৈন্তাপুর, জেলা, সিলেট)।
মোঃ সুরুজ মিয়া,পিতা,মোঃ ফুলসুর, সাং, আটভাগ দক্ষিণ জামিরা, থানা,পুঠিয়া, জেলা, রাজশাহী

এ ঘটনায় চোরাকারবারীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অবৈধ চোরাচালান রোধে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন