বাগমারা প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩২, ১৪ নভেম্বর ২০২৬
আজ শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রোহানের মা-বাবা দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ কারণে রোহান তক্তপাড়া গ্রামে তার নানা ভ্যানচালক রেফাজ উদ্দিনের বাড়িতে থাকে।
রোহানের খালা রেশমা জানান, আজ ভোররাতে ধান সেদ্ধ করার কাজের জন্য তিনি ঘুম থেকে ওঠেন।
এ সময় রোহানও ঘুম থেকে উঠে তার সঙ্গে বের হয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ একটি শিয়াল এসে রোহানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে।
শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় তাঁরা বাঁশ দিয়ে আঘাত করলে শিয়ালটি পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় রোহানকে উদ্ধার করে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করেন।
শীর্ষ সংবাদ: