ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৫, ১৪ নভেম্বর ২০২৬
আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স তাইম বীজভান্ডারের স্বত্বাধিকারী কামাল হোসেনকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: