ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: ১৮:১৭, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৯, ১৫ নভেম্বর ২০২৬
ঘটনাটি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া গ্রামের। ভুক্তভোগী মোছা. তিমু অভিযোগ করেন, তাঁর বাবা আপেল দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। শুধু তাই নয়, বাবার বিরুদ্ধে নিজের মেয়ের সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ারও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
তিমুর দাবি, বাবার এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবারে নিজেকে নিরাপদ মনে করতে পারছেন না তিনি। প্রতিনিয়ত আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে তাঁর।
একজন সন্তানের কাছে বাবা-মায়ের স্নেহ, ভালোবাসা ও নিরাপত্তা পাওয়ার কথা। কিন্তু নিজের বাবার বিরুদ্ধেই এমন গুরুতর অভিযোগ তুলে তরুণীর বাঁচার আকুতি স্থানীয়দের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে।
তরুণী তিমু তাঁর ওপর নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে হয়তো নিরাপত্তাহীনতায় থাকা এই তরুণী ফিরে পেতে পারেন স্বাভাবিক ও নিরাপদে বেঁচে থাকার অধিকার।
শীর্ষ সংবাদ: