রাঙ্গামাটি
প্রকাশ: ২৩:৫৪, ১৭ নভেম্বর ২০২৬
কাউখালী থানার বিশেষ অভিযানে ১২০ (একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার
"মাদক মুক্ত সমাজ চাই, সুস্থ-সুন্দর জীবন পাই" এই প্রতিজ্ঞায় বলীয়ান হয়ে আজ ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরী-এর নেতৃত্বে কাউখালী থানাধীন ০৪ নং কলমপতি ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের তারাবুনিয়া ব্রিজের দক্ষিণ পার্শ্বে সুগারমিলগামী পাকা সড়কে আনুমানিক রাত ৯ ঘটিকায় দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০০০০ (পঞ্চাশ হাজার টাকা) বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(গ)/৪১ ধারায় কাউখালী থানায় মামলা করেছেন।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
শীর্ষ সংবাদ: