মো:মিজানুর রহমান সাগর, বাগেরহাট
প্রকাশ: ১৫:৫০, ১১ অক্টোবর ২০২৬
১০ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন উদয়পুর গ্রামস্থ এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিবরণ: জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাটের এসআই (নিঃ) মোঃ এমরানুর কবীরের নেতৃত্বে একটি আভিযানিক দল সরকারি মাইক্রোবাস যোগে বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোল্লারহাট থানাধীন উদয়পুর গ্রামস্থ হাই স্কুল রোড সংলগ্ন হুমায়ুন লস্করের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
সংবাদটির সত্যতা নিশ্চিত হয়ে ডিবি পুলিশের দলটি ১০ অক্টোবর রাত ১১:১৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় ১ জন আসামিকে ঘেরাও করে ধৃত করা হয়। তবে সুযোগ বুঝে অন্য দুই আসামি মোটরসাইকেল যোগে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত আলামত: স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি মোঃ নাইম মোল্লার ডান হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৫টি পলি প্যাক থেকে সর্বমোট ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫০ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ১,৫০,০০০/- টাকা) এবং পরিহিত প্যান্টের পকেট থেকে ২টি 'এস এ পরিবহন' পার্সেল স্লিপ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের তথ্য:
• গ্রেপ্তারকৃত আসামি: মোঃ নাইম মোল্লা (২৫), পিতা- মোঃ মোস্তাইন মোল্লা, সাং- ডুমুরিয়া, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল।
• পলাতক আসামিগণ: ১. মেহেদী হাসান (২৭), পিতা- অজ্ঞাত, সাং- গাজিরহাট, থানা- দীঘলিয়া, জেলা- খুলনা। ২. আসাদ (২৫), পিতা- তৈয়বুর রহমান শেখ, সাং- ডুমুরিয়া, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল। ৩. অজ্ঞাতনামা ২/৩ জন মাদক কারবারি।
আইনানুগ ব্যবস্থা: প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে ও তার সহযোগী পলাতক আসামিরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে নড়াইল জেলা থেকে ইয়াবা এনে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মোল্লারহাট থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।