নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৯, ১৮ অক্টোবর ২০২৬
উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জনাব শ্রী রনি নন্দী, সভাপতি ও রাধাবল্লভ কর্মকার, সাধারণ সম্পাদক, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির কর্মকারপাড়া শিবতলা, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও উক্ত প্রেস ব্রিফিয়ে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন পদবীর এসআরবি সদস্য, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়াসহ চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১০০/১২০ জনের মতো অংশগ্রহণ করেন।।
প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মহোদয় বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি'র সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারী ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননা মূলক পোস্ট পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
কোম্পানি কমান্ডার মহোদয় উপস্থিত সকলে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করে প্রেস ব্রিফিং সমাপ্তি করেন।