যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০০:০০, ১৮ অক্টোবর ২০২৬

যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মান্নানকে (২৩) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগরা বাইপাস মোড়ের রাজন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-১৪-এর জামালপুরের সিপিসি-১-এর একটি দল র‍্যাবের উত্তরা সিপিসি-১-এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. আব্দুল মান্নান শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুঘাটা এলাকার মুক্তার আলীর ছেলে। তিনি শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর সিআর মামলা নং ৫২৬/২০২৪-এর আসামি। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় ওই মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন