নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫৩, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৫, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, দুর্গাপূজা অন্যায় ও অশুভ শক্তিকে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে না পারলে উৎসবের প্রকৃত উদ্দেশ্য সফল হবে না।
নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, প্রাচীনকাল থেকেই নারায়ণগঞ্জ ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এ সময় তিনি পূজা আয়োজনের সঙ্গে যুক্ত মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি, সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।