নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩৭, ৮ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে জয়পুরহাট সদর থানাধীন পৌরসভার সরদারপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার তারেক হোসেন তন্ময়ের হেফাজত থেকে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহন ও সংশ্লিষ্ট কাজে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার তারেক হোসেন তন্ময় জয়পুরহাটের দরগাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আব্দুল জলিল।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।