নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৩, ৮ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর সদর উপজেলার হালসা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নম্বর হালসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা বাবুল প্রামানিককে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত হালকা নীল রঙের জিন্সের প্যান্টের সামনের ডান পকেট থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে ওই স্থানে অবস্থান করছিলেন বলে জানান।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।