‎পিরোজপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৩, ৮ নভেম্বর ২০২৬

‎পিরোজপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‎পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
‎
‎শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঠবাড়িয়া উপজেলার ধানীসাফী ইউনিয়নের মো. রুবেল বেপারী (২৯) ও মিরুখালী ইউনিয়নের ইমাদুল দফাদার (২৭)।
‎
‎মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন