নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫১, ৮ নভেম্বর ২০২৬
রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খাইরুল আমিন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি/৪) বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে। তিনি মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার চিহ্নিত অপরাধী বলে জানিয়েছে এসআরবি।
ব্যাটালিয়নটির তথ্য অনুযায়ী, খাইরুল আমিনের বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার এবং পুলিশের ওপর হামলাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর উদ্ধার করা আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।