কক্সবাজার বিমানবন্দর থেকে মানি লন্ডারিং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪২, ৮ নভেম্বর ২০২৬

কক্সবাজার বিমানবন্দর থেকে মানি লন্ডারিং মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মানি লন্ডারিং মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুর মোহাম্মদ মিজানকে (৪১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, মানি লন্ডারিং মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর মোহাম্মদ মিজান কক্সবাজার বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর মোহাম্মদ মিজান কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং পূর্বপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ বছর আগে অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে উখিয়া থানায় মামলা হয়। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাঁকে পরোয়ানামূলে উদ্ধার করা দুটি স্মার্টফোনসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন