যবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: ১২:২১, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৩, ৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জগদীশচন্দ্র বসু মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাবেক ও নবীন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে পিকনিক, ফুটবল পোস্টে গোল, র্যাফেল ড্র ও বালিশ খেলাসহ বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি মৎস্য ও সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. আখতারুজ্জামান বলেন, “আমাদের পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ব বজায় রাখতে অ্যাসোসিয়েশনের সব সদস্যের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আশা করি, ভবিষ্যতে আমাদের জুনিয়ররা সংগঠনের কার্যক্রম আরও সুন্দর ও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী শিক্ষক রাজীব কান্তি রায় বলেন, “আমরা অনেক দূর থেকে এখানে এসেছি। তবে বিশ্ববিদ্যালয় ও যশোরে নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে অবস্থান তৈরি করতে হবে। পড়ালেখায় ভালো করার পাশাপাশি বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।”