যবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: ১২:২৮, ৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে রসায়ন বিভাগের শিক্ষার্থী শেখ ফাতিন ফুয়াদ সভাপতি এবং নার্সিং ও স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ফজলে রাব্বি, সহ-সভাপতি জামিল হাসান জয় ও আবু তাহের রিফাত। সহ-সাধারণ সম্পাদক আবির মাহমুদ ও আহাদ কাজী , কোষাধ্যক্ষ নেহান হাসনাত নাবিল, সহকারী কোষাধ্যক্ষ মো. আরাফিন জাওয়াদ রিহাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান মঈন, সহকারী সাংগঠনিক সম্পাদক মো. সাফায়েত ইসলাম।
কমিটির বিভিন্ন পরিচালকের দায়িত্বে রয়েছেন ; মিডিয়া ও যোগাযোগ বিষয়ক পরিচালক মোঃ তারিকুল ইসলাম, সহকারী পরিচালক মারুফ হাসান। ডিজাইন ও কনসেনট্রেটিং বিষয়ক পরিচালক হাসিবুর রহমান শ্রাবণ এবং অনুষ্ঠান সমন্বয়কারী আমিনুল ইসলাম রানা,বহিরাঙ্গন বিষয়ক পরিচালক মোঃ সোহানুল ইসলাম এবং সহকারীর পরিচালক মেহেদী হাসান এরাজ, স্বপ্নীল মাহমুদ এবং মারুফ আহমেদ।
অভ্যন্তরীণ বিষয়ক পরিচালক চিত্রা সেন এবং সহকারী পরিচালক রামিসা জামান।ক্রীড়া বিষয়ক পরিচালক নাইমুর রহমান দুর্জয়।
সৃজনশীল ও সংস্কৃতি বিষয়ক পরিচালক আফরা সাইয়ারা খান।নারীবিষয়ক পরিচালক নুসরাত জাহান নীলা এবং সহকারী পরিচালক প্রত্যাশা রায়।
অন্যদিকে, ২০২৬-২৭ মেয়াদের এক্সিকিউটিভ প্যানেলে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে যুক্ত হয়েছেন রিকসুন খাসকাল, জাইন মাহমুদ, সুমাইয়া চাঁদনী,আদনান তনয়, আফরিন সুলতানা শিমু, জুবাইদা খাতুন হিয়া, স্মৃতি দত্ত এবং মাহমুদুল ইসলাম।
এছাড়া সংগঠনটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. রিফাত আহমেদ বাপ্পী, তামিম সিকদার এবং মো. ইলিয়াসুর রহমান।
কমিটির উপদেষ্টা প্যানেলে রয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর রহমান সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম এবং ফলিত পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের প্রভাষক সাকিয়াতুল জান্নাত রুহী ও মো. মশিউর রহমান।
নবনির্বাচিত সভাপতি শেখ ফাতিন ফুয়াদ বলেন, "সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব।আমি বিশ্বাস করি, একটি অ্যাসোসিয়েশন তখনই সুন্দর হয়ে ওঠে, যখন সবাই মিলে একটি পরিবারের মতো কাজ করে। তাই সবার সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণ কামনা করছি। আমরা সবাই মিলে গাজীপুর অ্যাসোসিয়েশনকে আরও সুন্দর, সক্রিয় ও প্রাণবন্ত করে তুলবো।"