ইরানে মাছ ধরার নৌকায় মার্কিন হামলার অভিযোগ, নিখোঁজ ২ জেলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৪২, ৩১ অক্টোবর ২০২৬

ইরানে মাছ ধরার নৌকায় মার্কিন হামলার অভিযোগ, নিখোঁজ ২ জেলে

ইরানের হরমোজগান প্রদেশের কেশম দ্বীপের উপকূলে দুটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ উঠেছে। এতে দুই জেলে উদ্ধার হয়েছেন। তাদের একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কেশম দ্বীপের মাসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরমোজগান প্রদেশের কর্মকর্তারা।

প্রদেশটির গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপপ্রধান আহমাদ নাফিসি জানান, প্রতিটি নৌকায় দুজন করে মোট চারজন জেলে ছিলেন। মার্কিন বাহিনী নৌকা দুটিতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

হামলার পর দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজনের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।  

 

সূত্র : আল জাজিরা 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন