খান মাঈনুদ্দিন
প্রকাশ: ১৫:১৯, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:২৩, ২৩ আগস্ট ২০২৬
ইয়াবা সম্রাট এমপি শাহজাহান চৌধুরীর সরাসরি মদদে মিয়ানমার থেকে উখিয়ার আনজুমান পাড়া সীমান্ত দিয়ে প্রতিরাতে ঢুকছে লাখ লাখ পিস ইয়াবার বিশাল চালান। আর দলের নাম ভাঙিয়ে এই পুরো বাণিজ্য পরিচালনা করছে এমপির ঘনিষ্ঠ সহযোগী পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ফারহান । ৫ আগস্ট ২০২৪-এর আগে যে রোহিঙ্গা ক্যাম্পে মাত্র ১২ হাজার টাকা বেতনে দিন মজুর খাটতো এবং যার বাবা ছিল সাধারণ একজন জেলে, সে এখন এমপির ছত্রছায়ায় কোটি কোটি টাকার মালিক! ২ গরুর খামার, ২ লেয়ার মুরগির খামার, ২ কোটি টাকার ওয়াই-ফাই ব্যবস্থার মালিক বনে যাওয়া ফারহান এখন আকাশপথে বিমানে এবং দামি গাড়িতে চেপে চলাফেরা করে।
গত ১৯ আগস্ট রাতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার হলেও ফারহানকে ছোঁয়ার সাহস পায়নি প্রশাসন। একসময় ৫০০ টাকা গাড়ি ভাড়া নিয়ে কক্সবাজার যাওয়ার সামর্থ্য না থাকা এমপি শাহজাহান চৌধুরী এখন এই ফারহানের কাছ থেকেই নিয়মিত মোট অংকের মাসোয়ারা পান। এমপির ক্ষমতার ভয় দেখিয়ে বিজিবি ও পুলিশ কাউকেই তোয়াক্কা করছে না এই সিন্ডিকেট।
প্রশাসনের চোখের সামনে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ এক জেলের ছেলেকে রাতারাতি কোটিপতি বানিয়ে পুরো দেশে ইয়াবা ছড়িয়ে দিচ্ছে এই মাফিয়া চক্র। বিজিবি-পুলিশকে জিম্মি করে রাখা এই ইয়াবা কারবারিদের অনতিবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবিতে এখন ফুঁসে উঠেছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
দর্শক পরবর্তী পর্বে থাকছে আরো বিস্তারিত চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে,,