খান মাঈনুদ্দিন
প্রকাশ: ২১:২১, ২৫ আগস্ট ২০২৬
কিন্তু সেই বিপুল প্রশংসার অন্তরালেই দেখা মিলল চরম এক আতঙ্কের চিত্র! টেকনাফে কক্সবাজার ৪ আসনের এমপি ও জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে যখন ঝাঁকঝমকপূর্ণ মাদকবিরোধী র্যালি বের হলো, তখনই ধরা পড়ল এক ভয়ংকর সত্য! সেই র্যালির ঠিক সামনের সারিতেই যখন একে একে হেঁটে যায় দাগি সব ইয়াবা ডন, তখন পুরো সীমান্তজুড়ে শুরু হয় তোলপাড়। মুখে বিষাক্ত মাদকের বিরুদ্ধে স্লোগান দিয়ে আড়ালে কোটি টাকার ইয়াবা সিন্ডিকেটের চ্যালাদের সুরক্ষার চাদরে ঢেকে রাখার এই দ্বিমুখী রূপ দেখে আজ হতবাক সচেতন জনগণ!
অনুসন্ধানে উঠে এসেছে চট্টগ্রামের জোরারগঞ্জে বিপুল পরিমাণ ৮০০ পিস ইয়াবাসহ হাতেনাতে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয় এই এমপি ঘনিষ্ঠ কর্মী ফয়সাল ওরফে সুরঙ্গবাড়ির ফয়সাল। টেকনাফের ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনার এই দাগি ইয়াবা ডন প্রশাসনকে বুড়ো আঙুল দেখাতে বদলে ফেলে নিজের আসল পরিচয়, ব্যবহার করে কক্সবাজার পৌরসভার জাল ঠিকানা! একের পর এক মামলায় ফয়সাল গ্রেপ্তার হলেও রাজনৈতিক ছাতার তলায় অতি দ্রুত জামিনে বেরিয়ে আসার পাঁইতারা চালাচ্ছেন তার স্বজনেরা। এখানেই শেষ নয়! হ্নীলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ( লাল টি-শার্ট পরিহিত) আবদুল্লাহ মাদক বিক্রি করতে গিয়ে সরাসরি ধরা পড়েছে কক্সবাজার সদরে! অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় জুনাইদ, যার পেছনে রয়েছে একাধিক মাদকের মামলা। সবচেয়ে বড় বিষয় হলো, এই বিষাক্ত সাপেরাই ছিল এমপি শাহজাহান চৌধুরীর সেই মাদকবিরোধী র্যালির সামনের সারিতে!
এমপির আশপাশে ঘাপটি মেরে থাকা এই বিষাক্ত ইয়াবা সাম্রাজ্যের তাণ্ডবে আজ সীমান্ত অঞ্চলের হাজারো সাধারণ মানুষের জীবন ধ্বংসের মুখে। যে নেতার হাতে মাদকের সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার কথা, তার চারপাশেই যদি দাপিয়ে বেড়ায় খুদে থেকে বড় সব ইয়াবা ডনেরা, তবে এই সমাজের নিরাপদ আশ্রয় কোথায়?
এমপি শাহজাহান চৌধুরী এবং তার মাদকবিরোধী ভণ্ডামির আড়ালে থাকা আসল রূপ এখন কক্সবাজারের প্রতিটা গলিতে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ আজ আর কোনো রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতিতে কান দিচ্ছে না। তাদের দাবি রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে ইয়াবা কারবার চালানো বন্ধ করুন এবং এই চিহ্নিত মাদক সিন্ডিকেটের মূল হোতাদের দ্রুত জালে তুলে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন!
দর্শক পরবর্তী পর্বে থাকছে আরো নতুন নিয়ে বিস্তারিত চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে,,