মনজুর মোর্শেদ
প্রকাশ: ১৯:২০, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২৩, ৬ অক্টোবর ২০২৬
এর আওতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও নির্ভুল ও সুশৃঙ্খল করতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এ সেবা পরিচালনার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তার বক্তব্যে উঠে আসে-
দেশে এখন পর্যন্ত জন্ম নিবন্ধন হয়েছে ২৪ কোটি ৮৮ লক্ষ আর মৃত্যু নিবন্ধন হয়েছে ৫৮ লক্ষ ১৯ হাজার, ওদিকে ২০২২ সালের আদম শুমারী অনুয়ায়ী দেশের জনসংখ্যা ১৭ কোটি, তাহলে দেশের জনসংখ্যা আসলে কতো?
স্বাধীনতার এতো বছর পরেও আমরা এখনও জানি না আমাদের দেশের সঠিক জনসংখ্যা আসলে কতো, আদমশুমারীর হিসেবেই আকাশ পাতাল গড়মিল আছে।
গ্রামপর্যায়ে একজন মানুষের জন্ম তারিখ কি হবে তা নির্ধারণ করতো প্রাইমারি স্কুলের হেড টিচার, হাইস্কুলে আমাদের ২৫ বন্ধুর জন্ম তারিখ ছিলো একই। এসব কারণে আমি নিজেই হয়রানির স্বীকার হয়েছি।
এখনও গ্রামপর্যায়ে বা ইউনিয়ন,উপজেলা, পৌরসভা, ও সিটি কর্পোরেশন ঘুষ নিয়ে জন্ম মৃত্যুর তারিখ পরিবর্তন করা হয়, এটা বন্ধ করতে আমরা নতুন কিছু উদ্যোগ নিয়েছি।
দেশের বিপুল পরিমাণ অনিশ্চিত জনসংখ্যার মধ্যেই দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এতো এতো মানুষের মৌলিক চাহিদা মেটাতে সরকার কিভাবে কাজ করবে তা নতুন করে ভাবার সময় এসেছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া ধারনা অনুযায়ী পূনরায় গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন করবার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।