নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৫, ১৬ অক্টোবর ২০২৬
সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান সাগর ও সদস্যসচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। তাঁরা এ হত্যাকাণ্ডকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, গত বছরের নভেম্বরেও লুৎফুজ্জামান আলিফ ফকিরকে কুপিয়ে জখম করা হয়েছিল। ওই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও সাহস পেয়েছে বলে মনে করে সংগঠনটি। এর পরিণতিতে শেষ পর্যন্ত সাংবাদিক আলিফকে প্রাণ দিতে হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।