অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:২৭, ১৬ অক্টোবর ২০২৬

অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে যা ক্ষতি করেছে তার পাশাপাশি বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে।

আজ শুক্রবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে যা অপতথ্য ছড়ানো হচ্ছে তা একটি দল, যাকে আমরা বট বাহিনী বলি তারাই এসব করছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন।

আলোচনা শেষে বিভিন্ন পূজা মণ্ডপে সরকারি অর্থ সহায়তা, অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন