নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩০, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তাঁর মুক্তিযোদ্ধা সনদের সত্যতা ও এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে ঘটনার বিস্তারিত তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
গঠিত তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা সমুন্নত রাখার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাতিলের পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতেও মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে।
এতে আরও বলা হয়, কোনো মুক্তিযোদ্ধা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে কিংবা কোনো সংগঠন বা গোষ্ঠীর হয়ে ব্যবহৃত হলে তার দায় তাঁকেই নিতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের স্রষ্টাদের সম্মান রক্ষা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পরিচয় ব্যবহার করে রাষ্ট্রকে সংকটে ফেলতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয় সজাগ রয়েছে।