নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৮, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান কার্যক্রম পর্যালোচনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে টাঙ্গাইলের মতো এলাকায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ ধরনের দীর্ঘমেয়াদি চিকিৎসা সংকট শুধু ব্যক্তিগত বা সাময়িক আর্থিক সহায়তার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
তিনি বলেন, নিউক্লিয়ার মেডিসিনের মতো আধুনিক চিকিৎসাসেবা জেলা পর্যায়ে সম্প্রসারণ করা গেলে মানুষ নিজ এলাকায় উন্নত ও তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা নিতে পারবেন। এতে চিকিৎসার জন্য রাজধানীতে আসার প্রয়োজন ও চাপও কমবে।
নিউক্লিয়ার মেডিসিন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ২২টি সংশ্লিষ্ট কেন্দ্রে এ কার্যক্রম চালু ও সচল রয়েছে। এ ছাড়া আরও ১০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, শুধু পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করলেই হবে না, নেওয়া উদ্যোগগুলোর বাস্তবায়ন এবং কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে হবে। এ জন্য নিয়মিত অগ্রগতি পর্যালোচনা ও তদারকির ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়িয়ে দলগতভাবে কাজ করার নির্দেশনা দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নতুন নতুন প্রকল্প গ্রহণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: