খুলনায় এনসিপির বিক্ষোভে দুই পক্ষের নেতা-কর্মীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২৮, ১২ নভেম্বর ২০২৬

খুলনায় এনসিপির বিক্ষোভে দুই পক্ষের নেতা-কর্মীদের হাতাহাতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। পরে দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দলীয় সূত্রে জানা যায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি। কর্মসূচি চলাকালে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিক্ষোভ কর্মসূচির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে উপস্থিত নেতারা হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, খেলার আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বিষয়টি বড় কিছু নয়।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতেই এমন ঘটনার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন