নীলফামারী প্রতিনিধি:
প্রকাশ: ১৬:১৫, ১৯ নভেম্বর ২০২৬
গ্রেপ্তার মোঃ শাহিনুর ইসলাম তুহিন পশ্চিম বালাগ্রাম গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে। তিনি বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। অপরদিকে গোবিন্দ রায় রাখাল জলঢাকা উপজেলার বটতলা এলাকার কালীবাড়ী মাছের আড়তের বাসিন্দা। তিনি নীলফামারী জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ও পোস্ট দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুকে বিভিন্ন ধরনের উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিস্টদের সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শীর্ষ সংবাদ: