ধুনটে নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া)

প্রকাশ: ১৫:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার ধুনটে জেলা পরিষদের উদ্যোগে নির্মিতব্য নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ উল্লাহ নিজামী, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন শিপন, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট উপজেলা বিএনপির নেতা মুখছুর রহমান বাচ্চু, ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি আবু মুসা এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুসহ জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ধুনটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ডাকবাংলো নির্মাণ হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন কাজে আসা অতিথিদের আবাসন সুবিধা বাড়বে এবং উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা পরিষদের প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা নির্মাণস্থল পরিদর্শন করেন এবং কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন