এস কে রবিউল ইসলাম, খুলনা
প্রকাশ: ১৭:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম. এম. সালাহউদ্দীন মহোদয় ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
জানা যায়, ৩ এপিবিএন অধিনায়কের সুনিপুণ দিকনির্দেশনায় এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার জনাব রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী ও সহকারী পুলিশ সুপার জনাব মো: আলী নওয়াজ-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ৩ এপিবিএন-এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ সাইবার অপরাধ, ফেসবুক সংক্রান্ত হয়রানি ও অনলাইন প্রতারণা রোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই সাইবার ক্রাইম ইউনিট।
চলতি মাসের বিভিন্ন সময়ে খুলনা ও দেশের বিভিন্ন থানা এলাকায় মোবাইল হারানো সংক্রান্ত জিডি (সাধারণ ডায়েরি)-র ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলায় সফল অভিযান চালিয়ে এসব মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। একই সাথে সাধারণ ডায়েরির সূত্রে এক ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় ইউনিটটি।
মালামাল ও অর্থ হস্তান্তরকালে ৩ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম. এম. সালাহউদ্দীন বলেন, “জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পেলে আমরা আরও অধিক সংখ্যক ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর আইনি সেবা প্রদান করতে পারবো। জনগণের আস্থা ধরে রেখে সাইবার অপরাধ দমন ও সেবা প্রদানে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে খোয়ানো টাকা ফেরত পেয়ে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা ৩ এপিবিএন, খুলনার এই আন্তরিক ও প্রশংসনীয় উদ্যোগের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।