সারের ডিলার নিয়োগে চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সারের ডিলার নিয়োগে চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় 

সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ডিলার নিয়োগের লক্ষ্যে বিভিন্ন জেলা থেকে পাওয়া তালিকা যাচাই-বাছাইয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারের ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা থেকে প্রাপ্ত তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এ কার্যক্রম চলমান রয়েছে। তবে সারের ডিলারদের চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

এদিকে, সারের ডিলার নিয়োগের তারিখ নির্ধারণ হয়েছে—এমন কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিলার নিয়োগের বিষয়ে যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন