মাদারগঞ্জে ইয়াবাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার

এস আলম, জামালপুর:

প্রকাশ: ১৮:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে ইয়াবাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ বগুড়া জেলা থেকে আসা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার গ্রাবের গ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি পুলিশ দল উপজেলার গ্রাবের গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় বগুড়া থেকে মাদারগঞ্জে ইয়াবা নিয়ে আসা দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন