এস এম আকাশ, বান্দরবান
প্রকাশ: ১৯:৫৮, ৮ অক্টোবর ২০২৬
আজ ৮ অক্টোবর ২০২৬ইং তারিখে বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে ১৩ জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, কামড়ানো কুকুরগুলোর মধ্যে কয়েকটি পাগলা কুকুর (জলাতঙ্ক আক্রান্ত) হতে পারে। এ ঘটনায় পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পৌরবাসীর দাবি, দ্রুত পাগলা কুকুরগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।