রামু, কক্সবাজার
প্রকাশ: ২২:০৭, ৮ অক্টোবর ২০২৬
অদ্য ০৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১৪:০৫ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপির ০৭ নং ওয়ার্ডের জোয়ারিয়ানালা বাজারস্থ জনৈক মিজান কুলিং কর্নারে এসআরবি ১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাদক মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রফিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মো: রফিক মিয়া (৪৫) রামু থানার জোয়ারিয়ানালা এলাকার মৃত কবির আহমেদ এর ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ০৫ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দীর্ঘ দিন ধরে তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। সাজা ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।