ইয়াছিন মাহমুদ, (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৯:৪৩, ১৭ অক্টোবর ২০২৬
এক জমকালো ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল হাই স্কুলের নবনির্মিত-৬ তলা বিশিষ্ট আধুনিক অ্যাকাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ প্রশাসক, জেলা পরিষদ এবং সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া। মুঃ জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা) পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম জেলা শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া। খন্দকার নাজমুল ইসলাম নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া। জহিরুল হক খোকন সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া। হাফিজুর রহমান মোল্লা কচি সাবেক মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।
বক্তাদের বক্তব্য ও সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামোগত সুবিধার গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। নতুন এই অ্যাকাডেমিক ভবন চালু হওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও মনোরম ও মানসম্মত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের অসামান্য সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
উক্ত প্রাণবন্ত আয়োজনে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।