সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীতে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

এস আলম, জামালপুর

প্রকাশ: ১৬:০৪, ১৯ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীতে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর শাখা নদীর ওপর ২৭৮.৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সরিষাবাড়ীর আরামনগর জিসি–ঘোড়ামারা বাজার সড়কে এই সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম।

​সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলে আরামনগর থেকে ঘোড়ামারা বাজারসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লিকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মামুনুর রশিদ ফকিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ।
​উদ্বোধনকালে বক্তারা আশা প্রকাশ করেন, এই টেকসই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সরিষাবাড়ী কাঙ্ক্ষিত সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন