লক্ষ্মীপুরে বিরিয়ানির দোকানের কেবিন থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আব্দুল আহাদ, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৬:৩১, ১৯ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে বিরিয়ানির দোকানের কেবিন থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১০ হাজার টাকা ও একটি বৈদ্যুতিক শক মেশিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) রায়পুর বাজারের হাজি বিরিয়ানি হাউজের একটি কেবিনের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের পূর্ব কেরোয়া এলাকার রাজু (২৭), মধ্য কেরোয়া এলাকার আনিছুর রহমান (৩৩) ও একই এলাকার তুহিন মিঝি (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালনকালে ডিবির একটি দল হাজি বিরিয়ানি হাউজে অভিযান চালায়। এ সময় একটি কেবিনের ভেতর থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১০ হাজার টাকা এবং ‘মেইড ইন ইউএসএ’ লেখা একটি কালো রঙের ডাইরেক্ট কারেন্ট শক মেশিন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন