নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯, ১৫ নভেম্বর ২০২৬
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেল্লাল বাজার এলাকায় গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় মেহেদীর হেফাজত থেকে ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২০০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল, একটি সোয়ারাজ ৮৫৫ এফই মডেলের পুরোনো ট্রাক্টর এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মেহেদী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার মো. আনারুল ইসলামের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
শীর্ষ সংবাদ: