নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৬, ১৫ নভেম্বর ২০২৬
শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ পূর্বচর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, আনোয়ার ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ২০১৬ সালের ১০ অক্টোবরের একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ১(খ) টেবিলের আওতায় করা ওই মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল তার অবস্থান শনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আনোয়ার ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।
শীর্ষ সংবাদ: