নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪৩, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৯, ১৫ নভেম্বর ২০২৬
রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে মহানগরীর কমিশনার গলিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিয়ারুল (৩৮), মো. আল আমিন (৩৮), শিমুল (২৮), জিসান (২১) এবং মো. মিঠুন (৫৩)। তাঁদের মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত আসামি এবং মো. মিঠুন তদন্তে প্রাপ্ত আসামি।
এসআরবি সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খরবোনা নদীর ধারে শ্মশানের দেয়ালসংলগ্ন এলাকায় মোসা. মিলির খাবারের দোকানে হামলার ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোসা. মিলি বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৬, ৪৩৬ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবি-৫ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে দাবি করা হয়েছে।
পরে গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষ সংবাদ: