নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৩, ১৫ নভেম্বর ২০২৬
এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল অদ্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সময় দুপুর ১২.৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ০৪ নং মশিন্দা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড বিলবেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। হাসিনা আক্তার (৬৫), স্বামী-সোলায়মান, মাতা-মৃত জরিনা বেগম, বর্তমান সাং-বিলবেশপুর, থানা-গুরুদাসপুর ও জেলা-নাটোর, স্থায়ী সাং-মশুলঘর, থানা-তারাশ, জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তার বসতঘরের শয়নকক্ষে রক্ষিত আছে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত আসামী হাসিনা আক্তার (৬৫) এর বসতঘরের শয়ন কক্ষে বিছানার তোষকের নিচ হতে উদ্ধারকৃত আলামত আসামীর হেফাজত হতে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার গুরুদাসপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ।
শীর্ষ সংবাদ: