নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৯, ১৫ নভেম্বর ২০২৬
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা মডেল থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-৭, সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। উক্ত হত্যা মামলার এজাহার, এফআইআর ও অধিযাচনপত্রের মূলে এসআরবি-৭, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারনামীয় ১নং আসামি মোঃ রামিম(২১) কক্সবাজার জেলায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর সমন্বয়ে যৌথ আভিযানিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
এরই প্রেক্ষিতে অদ্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-৭, সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোঃ রামিম(২১)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ০১টি স্মার্টফোন, ০১টি মানিব্যাগ এবং নগদ ২২৭ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত এজাহারনামীয় ১নং আসামি মোঃ রামিম(২১), পিতা-মৃত রহিম উল্লাহ, মাতা-শাকেরা বেগম, সাং-মাইজপাড়া, রহমত উল্লাহর বাড়ি, ০৫নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এর বাসিন্দা।
গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং আন্তঃইউনিট সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষ সংবাদ: