এসআরবি অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪২, ১৭ নভেম্বর ২০২৬

এসআরবি অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রহমত উল্লাহ আকন্দ (৩৩)‘কে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪, ময়মনসিংহ।

গ্রেফতারকৃত মোঃ রহমত উল্লাহ আকন্দ (৩৩) ময়মনসিংহ কোতোয়ালী থানার সিআর মামলা নং-২১৪৪/২৪, ধারা-২০১৮ সনের যৌতুক নিরোধ আইন ৩ এর ০১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। 

আজ ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. বিকাল অনুমান ১৫:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মোঃ রহমত উল্লাহ আকন্দ (৩৩) ময়মনসিংহ কোতোয়ালী থানার দাপুনিয়া সরকার বাড়ী এলাকার রুহুল আমিনের ছেলে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসআরবি-১৪। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সদর কোম্পানি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে। পরে নতুন সারিন্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন