গাজীপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৮, ১৭ নভেম্বর ২০২৬

গাজীপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজন গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ দমনে এবং অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, এজাহারনামীয় আসামি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারক চক্র, ধর্ষণকারী ও চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের মাধ্যমে এসআরবি সাধারণ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১৫.২৫ ঘটিকার সময় এসআরবি সদর দপ্তর ইন্ট উইং এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১, সিপিএসসি, গাজীপুরের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিএমপি গাজীপুর সদর থানাধীন পূর্ব ভুরুলিয়া মধ্যপাড়া সাকিনস্থ ধৃত আসামি মোঃ মাসুম খান  এর বসত বাড়ির ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে ধৃত আসামীর শয়ন কক্ষ হতে ক) ০১ টি বিদেশী পিস্তল, খ) ০২ টি ম্যাগাজিন),  গ) ০৪ টি তাজা অ্যামুনিশন এবং ঘ) ০১ টি বাটনযুক্ত মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন