নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৩, ১৮ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকায় এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আয়াজ ক্যাম্প-১২-এর ব্লক জি/৭-এর বাসিন্দা। তার বাবার নাম ইউনুস। তিনি উখিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
এসআরবি-১৫ জানায়, কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকায় হত্যা, সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে আয়াজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।