নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪, ১৮ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার রাব্বি মিয়া কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকার মোঃ ইসলাম উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানার মামলা নম্বর ১৮(০৩)২৩-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২০(ক) ধারায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাব্বির অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে যশোদল মধ্যপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।