নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৭, ২৬ অক্টোবর ২০২৬
স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। গত ২৫ ও ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলোক হাসপাতাল লিমিটেডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ, স্তনের অস্বাভাবিক পরিবর্তন শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে চিকিৎসাসেবা দেন জেনারেল ও কোলোরেক্টাল সার্জন ডা. নাজমুন নাহার পপি। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্রেস্ট এক্সামিনেশনের পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি ও ম্যামোগ্রাফি পরীক্ষায় ২৫ শতাংশ এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।
আয়োজকদের মতে, ক্যাম্পে অংশ নেওয়া রোগী ও সেবাগ্রহীতারা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং আন্তরিক সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
আলোক কর্তৃপক্ষ জানায়, নারীদের মধ্যে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি।