আজ তরুণ সাংবাদিক আজিজুল হাকিম,এর শুভ জন্মদিন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৮, ১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১০:১৬, ২৩ মে ২০২৫

আজ তরুণ সাংবাদিক আজিজুল হাকিম,এর শুভ জন্মদিন



আজ ১ (পহেলা) জানুয়ারী তরুণ সাংবাদিক আজিজুল হাকিম'র শুভ জন্মদিন। এই দিনে তিনি বরিশালের বাকেরগঞ্জের চরাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে তার পিতা-মাতার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন।


 


আজিজুল হাকিম  বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল নিউজ ২৪.কম যোগদানের মধ্য দিয়ে ২০১৮ সালে তার সাংবাদিকতা শুরু হয়।


 


পরে বরিশালের বেশ কয়েকটি জনপ্রিয় নিউজ পোর্টালে  কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পএিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।


 


আজিজুল হাকিম বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বরিশাল জেলা আহ্বায়ক  কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে  সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছেন। এদিকে সাংবাদিক আজিজুল হাকিমের  জন্মদিন উপলক্ষে ১ লা জানুয়ারি সহকর্মী,বন্ধুমহল ও স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।


 


সাংবাদিক আজিজুল হাকিম জানান, রাত থেকে ভালো লাগছে অনেক,প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রথম শুভেচ্ছা পেয়েছি প্রিয় মানুষটির কাছথেকে। পরবর্তীতে আমার কাছের দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি। 


 


আজিজুল হাকিম সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সকলের মাঝে সততার সাথে বেঁচে থাকতে পারেন। তার এই জন্মদিনে টিম অগ্রযাত্রা পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।

আরও পড়ুন