দুর্গাপূজায় দেশীয়র বর্ণিল পোশাকের আয়োজন, কেনাকাটায় নানা অফার

‎সাদ্দাম হোসেন 

প্রকাশ: ১১:০৭, ২২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় দেশীয়র বর্ণিল পোশাকের আয়োজন, কেনাকাটায় নানা অফার

দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল ডিজাইন, আকর্ষণীয় রঙের সমাহার এবং আরামদায়ক পোশাকের নতুন কালেকশন নিয়ে সাজানো হয়েছে দেশীয়র অনলাইন ফেসবুক পেজ ও শোরুম। উৎসবের আনন্দে ক্রেতাদের সাজে নতুনত্ব আনতে নারীদের জন্য বিভিন্ন ধরনের দেশীয় পোশাক ও শাড়ির সংগ্রহ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি উৎসবের কেনাকাটায় ক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা ধরনের ছাড় ও বিশেষ সুবিধা।
‎
‎পূজার কালেকশনে রয়েছে প্রিমিয়াম মানের বাটিক, নিজস্ব ডিজাইনারদের তৈরি ব্লক প্রিন্টের পোশাক, কোটা কটনের ওড়না, স্কার্ট সেট, কুর্তি, টু-পিস ও থ্রি-পিস। শাড়ির সংগ্রহে রয়েছে মাদুরাই, মণিপুরী ও টাঙ্গাইল হাফ সিল্কের পাশাপাশি পার্টি শাড়ি, হাতের কাজের শাড়ি এবং বিভিন্ন বাজেটের জামদানি কালেকশন। বাজেট-ফ্রেন্ডলি, মিড-রেঞ্জ থেকে শুরু করে এক্সক্লুসিভ—বিভিন্ন ক্যাটাগরির পোশাকে আকর্ষণীয় রঙের সমন্বয় ও নকশার বৈচিত্র্য রাখার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
‎
‎দেশীয়র হেড অব অপারেশনস আরেফিন হক জানান, দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও ডেলিভারি সুবিধা চালু করা হয়েছে। ৫ হাজার টাকা বা তার বেশি মূল্যের শাড়ি কেনাকাটায় থাকছে ১০ শতাংশ ছাড়। অনলাইনে ২ হাজার টাকার বেশি মূল্যের জুয়েলারি কিনলে ডেলিভারি চার্জ দিতে হবে না। এ ছাড়া সফট হাফ সিল্কের দুটি শাড়ি কিনলেও থাকছে বিনা মূল্যে ডেলিভারির সুবিধা।
‎
‎শোরুমে কেনাকাটার ক্ষেত্রেও রয়েছে বিশেষ আয়োজন। ১ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ক্রেতারা লুডু খেলায় অংশ নিয়ে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন।
‎
‎উৎসবকে ঘিরে পোশাকের বৈচিত্র্য, দেশীয় নকশা ও ক্রেতাদের বাজেটের সমন্বয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অনলাইন ও শোরুম—দুই মাধ্যমেই পূজার কেনাকাটায় ক্রেতাদের জন্য এসব কালেকশন ও অফার প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশীয়।
‎

আরও পড়ুন