বাগেরহাটে শ্রমিক দলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, বিদেশি পিস্তল উদ্ধার

মো:মিজানুর রহমান সাগর,  বাগেরহাট 

প্রকাশ: ১০:৫৭, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৮, ১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে শ্রমিক দলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, বিদেশি পিস্তল উদ্ধার

বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন দখল-কে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৩ই অক্টোবর মঙ্গলবার রাত ৯ঃ৩০ টার দিকে এ ঘটনা ঘটে,  এতে মেহেদী হাসান (৩৫) ও শহীদ (৪৫) নামের দুইজন গুরুতর আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 

সংঘর্ষের পরপরই শহরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে একটি গ্রুপের সদস্যদের।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন  দখলকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মেহেদী ও শহীদ গুরুতর আহত হন। সংঘর্ষের পর শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে একটি গ্রুপের সদস্যদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। 

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
 

আরও পড়ুন