মুহাম্মাদ এমাদুল ইসলাম, পটুয়াখালী
প্রকাশ: ১১:৩১, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার রাতে বাড়ি ফেরার পথে কাজিরহাট বাজার সেতুর ওপর তাঁর ওপর হামলা চালান স্থানীয় কয়েকজন ব্যক্তি।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আলতাফ হোসেন হাওলাদার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার রাতে বাড়ি ফেরার পথে কাজিরহাট বাজার সেতুর ওপর পৌঁছালে স্থানীয় কয়েকজন তাঁকে ঘিরে ধরে মারধর করেন।
এ সময় তাঁকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয়। ছোট বিঘাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে আলতাফ হোসেন হাওলাদার স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ।